ম্যাগপাই উইংস শো-রুম উদ্বোধন হয়ে গেল দাগনভূঞাতে
- আপডেট সময় : ০৮:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
ম্যাগপাই উইংস শো-রুম উদ্বোধন হয়ে গেল দাগনভূঞাতে
ম্যাগপাই উইংস এর পরিচালক মো: কামরুল হাসান এর পরিচালনায় মো: এখলাছ উদ্দিন এর ব্যবস্থাপনায় দাগনভূঞা এপটিসি মার্কেটের ২য়তলায় গার্মেন্টস সামগ্রির সমাহার নিয়ে ম্যাগপাই উইংস শোরুমটি উদ্বোধন হয়েছে।
৯ই মে (শনিবার)২০২৫ইং তারিখে বাদ আসর নামাজ শেষে মিলাদ ও দোয়া মুনাজাত এর মাধ্যমে এই শো-রুম উদ্বোধন হয়।এসময় উপস্থিত ছিলেন, ম্যাগপাই উইংস পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত মেহমান এবং সাংবাদিক বৃন্দ।
ম্যাগপি উইংস পরিচালক ও ব্যবস্থাপক জানান, ম্যাগপাই উইংস শো-রুম এর প্রধান অফিস এবং শো-রুম ঢাকা চায়না টাউন মার্কেটে রয়েছে।আমার ২য় শো-রুম ফেনীর দাগনভূঞা এফটিসি মার্কেটের ২য় তলায় আজ উদ্বোধন হয়েছে।এছাড়াও নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট জিরো পয়েন্ট সংলগ্ন, ফেনীর এসএসকে সড়কের মধ্যে আরও দুটি শোরুম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
পড়ুন>> ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ
আমাদের শো-রুমে সকল গার্মেন্টস সামগ্রী ন্যায্য মূল্যে প্রদানে আমরা বদ্ধপরিকর। ম্যাগপাই উইংস শোরুমে সকল ক্রেতাগণের আমন্ত্রণ রইল।


























