মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি
- আপডেট সময় : ১২:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) এই চুক্তিতে আবদ্ধ হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন। এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
পড়ুন>>রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
এই সমঝোতা স্মারকের আওতায় পরিবহন, জ্বালানি, শিল্প, অবকাঠামো, লজিস্টিকস, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথ বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হবে। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং যৌথ উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের পারস্পরিক উন্নয়ন সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রীর মোংলা সফরসূচির অংশ হিসেবে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























