ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের

মান্দায় তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৫:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

মান্দায় তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

মান্দায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এ প্রক্রিয়া বাতিলের দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকেরা।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী কৃষকেরা এ কর্মসূচি পালন করে। স্থাপনাটি নির্মাণের জন্য তিন একর ভ‚মি অধিগ্রহণ করা হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভুমি মালিক আল-মামুন হক, আলহাজ্ব হাদেক আলী, আনোয়ারা বিবি, আজাদ হোসেন, এমদাদুল হক, আজিজুল হক প্রমুখ।

ভুক্তভোগী কৃষক আল-মামুন হক বলেন, অধিগ্রহণ প্রক্রিয়ায় আমার ৫ বিঘা জমি তালিকাভ‚ক্ত করা হয়েছে।

এসব জমিতে প্রতিবছর আউশ, আমন ও বোরো ধানের চাষ করি। উৎপাদিত ফসল দিয়ে পরিবারের ভরণ-পোষণের পর উদ্বৃত্ত আয় হয়ে থাকে। এসব জমি অধিগ্রহণ করা হলে পরিবার পরিজন নিয়ে আমাকে পথে বসতে হবে।’

কৃষক আনোয়ারা বিবি দাবি করেন, ‘আমার স্বামী নেই। সামান্য জমিতে আমি নিজেই চাষাবাদ করি। এদিয়ে ছেলেকে লেখাপড়াসহ দু’বেলা দু’মুঠো খেয়ে জীবিকা নির্বাহ করি। এসব জমি অধিগ্রহণ না করতে ডিসি স্যারকে অনুরোধ করেও কাজ হয়নি। জমিগুলো রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এখন আমাদের চাপ দেওয়া হচ্ছে।’

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী মুঠোফোনে কালবেলাকে বলেন, অধিগ্রহণের বিষয়টি জেলা প্রশাসক স্যার দেখবেন। তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় তিন ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩