মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
- আপডেট সময় : ১০:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৩৮৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ২০২৩ কার্যকরী মেয়াদে ফারুক হোসেনকে সভাপতি ও আরাফাত আল-আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। সেই আরো ৪ মেয়াদের কমিটি গঠন হয়েছে, পর্যায়ক্রমে রদবদল বদল হবে। ৯ নভেম্বর সকালে প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি গঠন করা হয়।
সভায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ফারুক হোসেন, জাকির হোসেন বাদশা, ইস্রাফিল খান বাবু, ইসমাইল খান টিটু, বাবুল মুফতী, প্রভাষক আলমাছ মিয়া, মাহফুজুর রহমান সৌরভ, আরাফাত আল-আমিন, মোঃ তুহিন ফয়েজ, আমিনুল ইসলাম সিপাহী, শাহাদাৎ হোসেন প্রমুখ। উপস্থিত সকলের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।
২০২৩ মেয়াদে সভাপতি ফারুক হোসেন (দৈনিক যুগান্তর ও আনন্দ টিভি), সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন (দৈনিক আমাদের সময় ও সুদীপ্ত চাঁদপুর), সিনিয়র সহ-সভাপতি ইস্রাফিল খান বাবু (আর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী (মাতৃভূমির খবর), সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন ফয়েজ (সংবাদ সারাবেলা), কোষাধ্যক্ষ বাবুল মুফতী (চাঁদপুর কন্ঠ), দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন (চাঁদপুর জমিন)। ২০২৪ মেয়াদে সভাপতি প্রভাষক আলমাছ মিয়া (আমার সংবাদ), সিনিয়র সহ-সভাপতি ইসমাইল খান টিটু (খবরপত্র ও একাত্তর কন্ঠ), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৌরভ (ইউ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক এম পারভেজ পাটোয়ারী (জনতার সংবাদ), কোষাধ্যক্ষ বাবুল মুফতী (চাঁদপুর কন্ঠ), সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন (চাঁদপুর জমিন)।
২০২৫ কার্যকরী মেয়াদে সভাপতি জাকির হোসেন বাদশা (বাংলাদেশের আলো ও জয়যাত্রা টিভি), সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (দৈনিক জবাবদিহি ও আদি বাংলা)। ২০২৬ মেয়াদে সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ (দৈনিক জনতা) ও সাধারণ সম্পাদক ইস্রাফিল খান বাবু (আর টিভি)। ২০২৭ কার্যকরী মেয়াদে সভাপতি ইসমাইল খান টিটু (খবরপত্র ও একাত্তর কন্ঠ) এবং সাধারণ সম্পাদক মোঃ তুহিন ফয়েজ (সংবাদ সারাবেলা)।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























