কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ অন্যান্য সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান গবাদী পশু, মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনাকালে সর্বমোট ২৮ লক্ষ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মদ, গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্য।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারীত্বের মাধ্যমে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে তৎপরতা জোরদার করা হয়েছে।
Leave a Reply