ভূরুঙ্গামারীতে হিরোইনসহ মাদক সম্রাজ্ঞী আটক
- আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ৫৬৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ গ্রাম হিরোইনসহ এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে থানা পুলিশ।রুমানা আক্তার রুশি(২০)নামের মাদক সম্রাজ্ঞীকে আটক করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের মোঃ রিয়াজুল হকের মেয়ে ।জানিয়েছে পুলিশ মাদক সম্রাজ্ঞী রুমানার পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত এবং উপজেলার মাদক ডিলার চক্রের সদস্য।
পুলিশ সূত্রে জানাযায়, সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) রাত আটটার দিকে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামে রিয়াজুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে তার মেয়ে মাদক সম্রাজ্ঞী রুমানা আক্তার কে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ঘরে লুকায়িত অবস্থায় ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা ।তাকে আটক করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসেন।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর ) রিয়াজুল হক (৪৫) তার স্ত্রী সালেহা বেগম(৩৮) ও আটককৃত মাদক সম্রাজ্ঞী রোমানা আক্তার রুশি (২০) এই তিন জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।যার মামলা নং-১২।তারিখ-০৯.০৯.২২।এবং আটককৃতকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রিয়াজুল হকের পুরো পরিবার মাদক কারবারির বড় মাপের ব্যবসায়ী এবং সে ডিলার হিসেবে পুরো উপজেলায় মাদক সরবরাহ করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

























