ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের বাল্য বিবাহ ও মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের বাল্য বিবাহ ও মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে মাদক বিরোধী র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার” ও “শিক্ষক সমাজের সমিতি প্রয়াস, গড়তে পারে মাদক মুক্ত সুস্থ্য সমাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (১৯ আগস্ট ) সকাল ১১ টায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের করা হয়েছে। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিক শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ, সহকারি শিক্ষক সজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























