ভূরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট সময় : ০৪:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৪০২০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ভূরুঙ্গামারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ও ওসি আজিম উদ্দিন প্রমুখ।
পড়ুন>>হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার
ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালায় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, পাকিস্থানী বাহিনী তাদের পরাজয় অনুধাবন করতে পেরে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। বুদ্ধিজীবীরা একটি বৈষম্যহীন দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।
পরে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























