ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী প্রেসক্লাব একাদশ, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় একাদশ ও কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর একাদশ খেলায় অংশ গ্রহণ করে।
পড়ুন>>পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে জনসচেতনতা ও স্বাগত রেলী অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী প্রেসক্লাব একাদশ প্রথমে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর একাদশ ও পরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
রানার্সআপ হয় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় একাদশ।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন।
মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা ব্যাপি ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করে আসছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























