ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ: পুলিশের অভিযানে ১০ ফুটের গাছ জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ: পুলিশের অভিযানে ১০ ফুটের গাছ জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ: পুলিশের অভিযানে ১০ ফুটের গাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ: পুলিশের অভিযানে ১০ ফুটের গাছ জব্দ

 

 

 

 

ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ: পুলিশের অভিযানে ১০ ফুটের গাছ জব্দ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা চর এলাকায় মরিচ ক্ষেতের আড়ালে গোপনে চাষ করা একটি বিশাল আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১০ ফুট উচ্চতার গাছটি উদ্ধার করা হয়।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ তিলাই এলাকার কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছটি রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। প্রায় দুই বছর ধরে লালন-পালনের ফলে গাছটি অস্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। ফুল আসার আগেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে অভিযান চালানো হয়।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে ঘুমের মধ্যেই বিষধর সাপের ছোবলে ঝরে গেল শিক্ষার্থী প্রাণ

 

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজনের নেতৃত্বে চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মরিচ ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট উচ্চতার গাঁজা গাছটি জব্দ করা হয়।

পড়ুন>> দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল: যুবলীগ নেতা আটক

 

 

 

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গাছটি অবৈধভাবে চাষের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য স্থানে গাঁজা বা মাদকজাতীয় উদ্ভিদের চাষ হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে তল্লাশি অব্যাহত রয়েছে।

 

 

 

এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ মাদক চাষ, উৎপাদন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

 

 

 

স্থানীয়দের মতে, মরিচ ক্ষেতের মধ্যে এত বড় একটি গাঁজা গাছ পাওয়া যাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!