ভূরুঙ্গামারীতে ভূমি মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ভূমি মেলা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ভূমি মেলা অনুষ্ঠিত।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
২৫ মে রবিবার উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে শেষ হয়।
পরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিসের সেবা রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি মেলা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)অ:দা: গোলাম ফেরদৌস।
পড়ুন>> পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার
এতে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভূমিসেবা পেতে আপনারা ১৬১২২নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোন প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম মিজানুর রহমান,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,ব্যবসাযী ফরিদুল হক শাহিন শিকদার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন দশ ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তাগণ ও উপকারভোগী জমির মলিকরা। ভূমি সেবা সপ্তাহটি ২৫ মে থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত ।
























