ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩০০ পিস পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে ১৭ মে রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি রোববার (২৫ মে) জানাজানি হয়। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। তবে সিএমপির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, সাহেদুল ইসলাম কারখানা মালিক। অন্য দুইজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘এই ধরনের কোনো ঘটনা নেই। এটি ভিত্তিহীন খবর।’

পড়ুন>> গোপনে ভিডিও ও ছবি ধারণের অভিযোগে হল থেকে বের করে দিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা

তবে নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা কিছু ইউনিফর্ম জব্দ করেছি। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পোশাক উদ্ধারের ঘটনায় ১৮ মে চারজনকে আসামি করে নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের এসআভ ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন। মংহলাসিনকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যান। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম উদ্ধার

আপডেট সময় : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫