ভূরুঙ্গামারীতে ভুয়া নিউজের প্রতিবাদে গণ অধিকার পরিষদের মানববন্ধন
- আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪৮২৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ভুয়া নিউজের প্রতিবাদে গণ অধিকার পরিষদের মানববন্ধন
ভূরুঙ্গামারীতে ভুয়া নিউজের প্রতিবাদে গণ অধিকার পরিষদের মানববন্ধন।
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সাংবাদিক খাইরুল আলম রফিক, রেজাউল করিম রেজা, আতিকুল কবির মিথ্যা ভিক্তিহীন সংবাদ প্রচারের দাবী করে অবিলম্বে গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এ মানববন্ধন করেন।
পড়ুন>>বাউল জগতে কুপ্রস্তাবের অভিযোগ নারী শিল্পী হাসিনা সরকারের
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লিটন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার দপ্তর সম্পাদক মারুফ ইসলাম মুকুল, গণঅধিকার পরিষদ ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নোমান ইসলাম রকেট, বাংলাদেশ যুব অধিকার পরিষদের ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ছাত্র অধিকার পরিষদের ভুরুঙ্গামারী কলেজ শাখার সভাপতি আব্দুল কাদের জিলানী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নিলয়, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার সহ উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।
























