বাউল জগতে কুপ্রস্তাবের অভিযোগ নারী শিল্পী হাসিনা সরকারের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাউল জগতে কুপ্রস্তাবের অভিযোগ নারী শিল্পী হাসিনা সরকারের : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বাউল জগতে কুপ্রস্তাবের অভিযোগ নারী শিল্পী হাসিনা সরকারের

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
বাউল জগতে কুপ্রস্তাবের অভিযোগ: নারী শিল্পী হাসিনা সরকারের
নারী বাউল শিল্পী হাসিনা সরকার। ছবি নেট

 

 

বাউল জগতে কুপ্রস্তাবের অভিযোগ: নারী শিল্পী হাসিনা সরকারের

 

 

বাউল জগতে কুপ্রস্তাবের অভিযোগ: নারী শিল্পী হাসিনা সরকারের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৪ অক্টোবরের এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি, ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।

 

 

বিষয়টি পুলিশের নজরে এলে ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

 

এদিকে আবুল সরকারের বিচার দাবিতে যখন গণমানুষ ক্ষোভে উত্তাল, ঠিক সেই মুহূর্তে আরেক বাউল শিল্পী হাসিনা সরকার ভিডিও বার্তায় পুরুষ বাউলদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন, যা নতুন আলোচনা সৃষ্টি করেছে সংগীতাঙ্গনে।

পড়ুন>> রাতের আধারে নওগাঁ প্রাণিসম্পদের সরকারি গাছ কাটার অভিযোগ

ভিডিওতে হাসিনা সরকার বলেন, “নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। আমিও এর শিকার হয়েছি।”

 

 

তিনি জানান, তিনি প্রোগ্রাম পাওয়ার জন্য অনুরোধ করলে কিছু পুরুষ বাউল তাকে কুপ্রস্তাব দিতেন। তার ভাষায়, “তারা বলে, খেয়াল রাখতে হলে কথা শুনতে হবে। যখন ডাকি তখন আসতে হবে। ভেঙে বলতে হবে?— এরকমই ইশারা। আমি বলেছি, ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নেব না।”

 

 

হাসিনা আরও বলেন, “বাউল জগতে এখন এরকম পরিস্থিতি হয়ে গেছে। না ডাকলে, না খোঁজ নিলে আমার কিছু যায় আসে না। আমাকে প্রস্তাব দিয়েছে, বলেছে— আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।”

 

 

তার এসব বক্তব্য প্রকাশের পর বাউল সম্প্রদায়সহ সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকে বিষয়টির স্বচ্ছ তদন্ত ও সঠিক পদক্ষেপের দাবি তুলছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!