ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সিএনবি প্রকল্পের প্রচারাভিযান
- আপডেট সময় : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সিএনবি প্রকল্পের প্রচারাভিযান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “করব না আর বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, মেয়ারা বোঝা নয় সুযোগ দিলেই সম্পদ হয়।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহের ঝুঁকি, জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহের প্রভাব কমানো, বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ এপ্রিল ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সভাপতি তাসলিমা সিদ্দিকার সভাপতিত্বে উপজেলার কেজি স্কুল মাঠে দিন ব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়।এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার আয়োজন করে।
এ উপলক্ষে তাসলুবা জান্নাত কেয়া ও মিলন চন্দ্র বর্মনের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, শিমুল বাড়ি যুব নাট্য দলের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পড়ুন>> বিরলে ধর্ষণের অপরাধে মাদ্রাসার পরিচালক গ্রেফতার
এতে প্রশিক্ষক উপজেলা যুব উন্নয়ন আব্দুল হাকিম, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী , উপজেলা ইয়ুথ প্লাটফ্রম সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক ইয়াকুব রহমান শ্রাবণ, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, যুব প্লাটফর্মের সদস্যগণ, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























