ভূরুঙ্গামারীতে ফেনসিডিলসহ আটক সহোদর ২ বোন
- আপডেট সময় : ১০:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৬০১৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ফেনসিডিলসহ আটক সহোদর ২ বোন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ এলাকাবাসীর হাতে আটক সহোদর ২ বোন। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলি পুকুর পাড় নামক স্থানে তাদের আটক করা হয়।
আটককৃত দুই বোন নিলা (২০)ও রানি(১৮) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসন্তিপুর গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
এলাকাবাসী জানায়, আজ দুপুরে মানিক কাজি ঘাটপাড়ের দিক থেকে অটো রিক্সাযোগে আটককৃত দুই বোন ভূরুঙ্গামারী আসার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, আটককৃত দুই বোনের নামে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারীতে মাদক চোরাচালান বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা মাদকের এই বিস্তার যদি এখনই রোধ করা না যায় তাহলে ধ্বংসের পথে হারিয়ে যাবে তরুণ সমাজ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























