ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে এনসিপির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৭৯৪৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে এনসিপির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে এনসিপির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোতে অপেক্ষারত অভিভাবক সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানির, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও জাতীয় ছাত্র শক্তি।

পড়ুন>>সুপারির বস্তায় গাঁজা! ভুরুঙ্গামারীতে নারী মাদক কারবারি আটক

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এসব বিতরণ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, জাতীয় ছাত্র শক্তির উপজেলা আহ্বায়ক আহসান হাবীব লিংকন, সদস্য সচিব হাসান মাহমুদ জয়, এনপিপির সদস্য নাহিদ হাসান প্রিন্স সহ জাতীয় ছাত্র শক্তির উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ বলেন, উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা সুশৃঙ্খল ভাবে পরীক্ষা দিচ্ছে। সার্বিক পরিবেশ সন্তোষজনক।

পড়ুন>>কাউনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১ পরীক্ষার্থী অনুপস্থিত

জাতীয় ছাত্র শক্তির উপজেলা আহ্বায়ক আহসান হাবীব লিংকন বলেন, তীব্র গরম থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনটি কেন্দ্রে বিশুদ্ধ খাবার পানি ও চকলেট বিতরণের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ূন>>নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

কর্মসূচির সমন্বয়ক ও জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হাসান মাহমুদ জয় বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকরা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন। প্রচন্ড গরমে অনেকেই তৃষ্ণার্ত হয়ে পড়েন। তাদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অভিভাবক ও সাধারণ মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা। তৃষ্ণার্ত মানুষের হাতে পানি তুলে দেয়ার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে এনসিপির বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬