ভূরুঙ্গামারীতে নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন

ভূরুঙ্গামারীতে নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
ভূরুঙ্গামারীতে নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু

ভূরুঙ্গামারীতে নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত‍্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত‍্যু হয়েছে। মৃত‍্যু শিক্ষার্থীর নাম সিয়াম। সে ভূরুঙ্গামারী সরকারি পাইলট বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তারা দুই বন্ধু মিলে গোসল করতে নামে দুধকুমার নদীতে। পানিতে বল নিয়ে খেলতে গিয়ে দুজনেই পানিতে ভেসে যায়। তৎক্ষনাৎ স্থানীয় মাছ ধরতে থাকা কিছু লোকের সহযোগিতায় এক বন্ধু জাহিনকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে।

জানাগেছে, শনিবার ( ৭ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহ: অধ‍্যাপক (ইংরেজি) হামিদুল ইসলাম এর ছেলে সিয়াম (১৩) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহ:অধ‍্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের গোসল করতে যায়। তারা দুজনে বল খেলতে থাকে। খেলার এক পর্যায় তাদের বল নদের গভীর পানিতে গিয়ে পড়ে। সেই বল তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খোঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!