ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

ভূরুঙ্গামারীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৪৯৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি

ভূরুঙ্গামারীতে এক মাদ্রাসা শিক্ষকের ভাড়া বাসায়  দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ঘরের তালাবদ্ধ দরজা ভেঙ্গে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল‍্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোর চক্র।

রবিবার (২৮ জানুয়ারি ) উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে শফিকুল ইসলাম এর ভাড়া বাসায় এই চুরির ঘটনা ঘটে। তিনি ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বলে জানাগেছে।

ভূক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ১১টায় আমি বাসা তালা দিয়ে  মাদ্রাসায় যাই। আমার স্ত্রী সন্তান গ্রামের বাড়ি থাকায় বাসাটি ফাঁকা ছিলো। মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে বাসায় এসে দেখি বাসার গেটসহ সবকটি রুমের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা, প্রায় সোয়া এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, সোলারের একটি বড় ব‍্যাটারী ও মূল‍্যবান জিনিস পত্র  চুরি করে নিয়ে যায়। সকাল ১১ টা থেকে দুপুর ১ টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা সুমন, বাদশা ও মোজাম্মেল হক জানান, ইদানিং এলাকায় চুরির ঘটনা বেড়েছে।
থানার প্রাচীর সংলগ্ন বাসায় দিনে দুপুরে এরকম চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, চুরির বিষয়টি শুনেছি। ভূক্তভোগী ব‍্যক্তিকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় দুঃসাহসিক চুরি

আপডেট সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪