ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভূরুঙ্গামারীতে আগাছা নাশক দিয়ে বোরো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে আগাছা নাশক দিয়ে বোরো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগাছা নাশক দিয়ে বোরো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এতে ৭০ বিঘা জমিতে এই চারা লাগানো যেত বলে ক্ষতি গ্রস্থরা দাবী করেছে।জেনে নিন>>শীতে আলুর সার প্রয়োগ ও পরিচর্যা

এ ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ-চান্দুনিয়া গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ উদ্দিন (৮০), জায়দুল (২৫), কফিল (৩০) দুলাল (৫০) জানান, গত বৃহস্পতিবার রাতে দুবৃত্তরা তাদের জমিতে লাগানো ইরি চারা ক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে ।

শুক্রবার তারা দেখতে পায় চারা গাছ পুড়ে হলুদ বর্ণ ধারণ করেছে। এখন মেশিন দিয়ে জমি তৈরী করে চারার অভাবে তারা ধান লাগাতে পারছেন না।

জানাগেছে, ২০ বিঘা জমি নিয়ে প্রতিবেশীর সাথে বীর মুক্তি যোদ্ধা সৈয়দ উদ্দিনের  মামলা চলছে। এই মামলার কারণে তারা বিষ প্রয়োগ করতে পারে বলে ভুক্তভোগি কৃষকদের ধারণা।

বিরাজ রাসেল ও আব্দুস সালাম জানান, আমাদের সাথে কারো কোন মামলা নেই। কিন্ত ঐ মুক্তিযোদ্ধার পাশের জমি আমাদের হওয়ায় আমাদের লাগানো  চারা খেতেও বিষ প্রয়োগ করা হয়েছে।

বিঘা প্রতি তিন হাজার টাকা দিয়েও চারা গাছ পাওয়া যাচ্ছেনা। কিভাবে ১২ জন কৃষকের প্রায় ৭০ বিঘা জমিতে চারা লাগাবেন এনিয়ে দুঃচিন্তায় রয়েছেন তারা।পড়ুন>>বাইসাইকেল যোগে হ্যান্ড মাইকে আগামী দ্বাদশ সংসদে সদস্য পদে প্রচারণা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বঙ্গ সোনাহাট  ইউপি চেয়ারম‍্যান মাইনুল ইসলাম লিটন ঘটনাটি শুনেছেন বলে জানান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভুরুঙ্গামারী থানার ওসি তদন্ত আজাহার আলী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আগাছা নাশক দিয়ে বোরো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা

আপডেট সময় : ০৬:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩