ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৮১৩৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা রোধ, সীমান্তে চোরাচালান বন্ধ ও মাদক নির্মূল সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন।
পড়ুন>> ভূরুঙ্গামারীসহ বিভিন্ন সীমান্তে গরুসহ বিপুল পরিমাণ মাদক জব্দ
এতে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কুড়িগ্রাম জেলা জামায়াত ইসলামের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা, সমাজসেবা অফিসার শামছুজ্জামান এনসিপির ভূরুঙ্গামারী সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদাক রবিউল আলম লিটন ও প্রমখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























