ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ভূরঙ্গামারীতে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

ভূরঙ্গামারীতে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামূল‍্যে পাটবীজ বিতরণের উদ্ধোধন করা হয়েছে।

“উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন” প্রকল্পের আওতায় ২০২২-২৩ পাট উৎপাদন মৌসুমে প্রকল্পভূক্ত নির্বাচিত আঁশ পাটবীজ উৎপাদনকারী চাষীদের মধ‍্যে বিনামূল্যে তোষা পাটবীজ বিতরন শুরু করা হয়।

সোমবার (৭ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এসব বীজ বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।

পড়ুন>>পাট চাষ পদ্ধতি

এসময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূজন কুমার ভৌমিক ও উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকতা রতন মিয়া প্রমুখ।

উপজেলা পাট অধিদপ্তর জানিয়েছে,উপজেলার ১০ টি ইউনিয়নে ৩ হাজার প্রকল্পভূক্ত নির্বাচিত পাট চাষীকে ১ কেজি করে বিনামূল‍্যে তোষা জাতের পাটবীজ বিতরণ করা হবে।

এ বিষয়ে উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া বলেন এই প্রকল্পের আওতায় উপজেলায় ৩ হাজার পাটচাষীকে তোষা জাতের পাটবীজ বিতরন করা হবে।

(৭ মার্চ) সোমবার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত পাট চাষীদের মাঝে দ্রুততম সময়ের মধ‍্যে পর্যায়ক্রমে এসব পাটবীজ বিতরণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরঙ্গামারীতে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০৬:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩