ভুরুঙ্গামারীতে মটর সাইকেল কিনে না দেয়ার  অভিমানে আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে মটর সাইকেল কিনে না দেয়ার  অভিমানে আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ভুরুঙ্গামারীতে মটর সাইকেল কিনে না দেয়ার  অভিমানে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
ভুরুঙ্গামারীতে মটর সাইকেল কিনে না দেয়ার  অভিমানে আত্মহত্যা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মটর সাইকেল কিনে না দেয়ায় পিতা মাতার উপর অভিমান করে এক যুবকের আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের পুর্বকেদার জামাত পাড়া গ্রামে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাগেছে, ঐ গ্রামের গোলজার হোসেনের পুত্র মেহেদী হাসান ফারুক (২৪) কোম্পানিতে চাকুরী নিবে বলে কয়েকদিন আগে তার পিতা মাতার কাছ থেকে একটি মটর সাইকেল কিনে দেয়ার কথা বলে।

তার পিতামাতা মটর কিনে দিতে বাগানের সুপারী বিক্রি করে কিছু টাকা জোগাড় করলেও কিছু টাকা জোগাড় করতে ব্যর্থ হয়।

এদিকে মেহেদী একটি ব্যবহৃত মটর সাইকেলের দরদাম চুক্তি করে ৭ আগষ্ট সোমবার দুপুর দেড় ঘটিকায় মটর সাইকেলের জন্য তার পিতার কাছে টাকা চায়।

অবশিষ্ট টাকা জোগাড় হয়নি শোনার পর পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেদী হাসান ফারুক বাড়ীর সকলের অজান্তে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

কচাকাটা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান আত্মহত্যার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর লাশের প্রাথমিক সুরত হাল শেষে পরিরারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং একটি ইউডি মামলা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!