ভুরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ভুরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ আটক ৩
ভুরুঙ্গামারীতে গাঁজাসহ আটককৃত আনোয়ার হোসেন, আশরাফ আলী ও স্বপন প্রামানিক।

 

 

ভুরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ৩

 

 

ভুরুঙ্গামারীতে গাঁজাসহ আটক ৩।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে এলাকাবাসী ।

শনিবার দিবাগত মধ্যরাতে স্থানীয়রা ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মধুছন্দা হল পাড়ার স্বপন প্রামানিকের বাসা থেকে তাদের আটক করে। রাতেই পুলিশকে খবর দিলে থানা পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন,স্বপন প্রামানিক (২৪) আনোয়ার হোসেন(৪৫) ও আশরাফ আলী(২৯)।

 

এলাকাবাসী জানায়, স্বপন প্রামানিক প্রায় দুই মাস যাবত বাগভান্ডার গ্রামের মধুছন্দা হল পাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। শনিবার গভীর রাতে তার বাসার সামনে রাস্তার পাশে স্থানীয়রা একটি মটরসাইকেল দেখতে পান। কিছুক্ষন পরে স্বপন প্রামানিকের বাসা থেকে আশরাফ আলী একটি ব্যাগ হাতে বের হন। ব্যাগটি মটরসাইকেলে বাঁধার সময় তাদের আচরন সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদেরকে আটক করে জিজ্ঞসা করলে তারা সদুত্তর দিতে পারে নাই। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় ভুরুঙ্গামারী থানা পুলিশের এসআই মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মজিবর রহমানের পুত্র বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

পুলিশ জানায়, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র আনোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মিজানুর রহমানের পুত্র আশরাফ আলী(২১) ভারতীয় গাঁজা সংগ্রহ করে আনোয়ারের জামাই পাবনা সদর থানার স্বপন প্রামানিক (২৮) এর ভাড়া বাসায় মজুদ রাখেন। পরে তারা গাঁজার স্যাম্পল নিয়ে রাস্তায় বের হলে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পড়ুন>>রাজিবপুরে অ‌ভিযা‌নে গি‌য়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিককে ভাড়া নেয়া ঘর থেকে গাঁজা উদ্ধার করে তিনজনকেই গ্রেফতার করে।

অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ ২,৩৫০ টাকা জব্দ করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন, স্বপন প্রামানিক ও আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!