ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

ভারতের ১৫টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহতের দাবী নয়াদিল্লির

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

ভারতের ১৫টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহতের দাবী নয়াদিল্লির

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ১৫টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহতের দাবী নয়াদিল্লির

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে ভারতের দাবি এসব হামলা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ও একাধিক সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের হামলা ঠেকাতে তাদের সামরিক বাহিনী রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলি হারপি ড্রোন ব্যবহার করেছে।

সূত্র জানায়, বুধবার গভীর রাতে পাকিস্তান থেকে আসা মুভিং টার্গেট শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনী এস-৪০০ সিস্টেম দিয়ে তা ভূপাতিত করে। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার সিস্টেম, বিশেষ করে লাহোরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাডার সাইট, হারপি ড্রোন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে পাকিস্তান সেনাবাহিনী সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তায় এসব হামলার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়। পাল্টা জবাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয় ভারতীয় বাহিনী।

পড়ুন>> ভারতীয় বিমানবাহিনীর হামলায় পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

সরকার আরও জানিয়েছে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের পর তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। এসব ধ্বংসাবশেষ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণের অভিযোগের প্রমাণ হিসেবে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হবে।

এই উত্তেজনার সূত্রপাত ঘটে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। এর জবাবে ভারত অপারেশন সিঁদুর -এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ৯টি শহরে হামলা চালায়। এতে ১০০ জনের বেশি জঙ্গি নিহত হয় বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এনডিটিভি জানায়, পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংসে ইসরায়েলের তৈরি হারপি ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে সেই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম। দিনে বা রাতে, দীর্ঘক্ষণ ধরে মিশন চালাতে সক্ষম এই ড্রোন প্রায় ৯ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে।

আর রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ সিস্টেম ৬০০ কিমি দূর থেকে টার্গেট শনাক্ত করতে এবং ৪০০ কিমির মধ্যে তা ভূপাতিত করতে সক্ষম। ভারত ৩৫ হাজার কোটি টাকার চুক্তিতে এই সিস্টেমের ৫টি স্কোয়াড্রন কিনেছে। ইতোমধ্যে ৩টি স্কোয়াড্রন ভারতীয় সীমান্তে সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের ১৫টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহতের দাবী নয়াদিল্লির

আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫