ভাঙ্গায় কুকুরের উৎপাতে নাজেহাল :কামড়ের আতঙ্কে গ্রামের অধিবাসীরা
- আপডেট সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় কুকুরের উৎপাতে নাজেহাল গ্রামবাসি।কুকুরের কামড়ের আতঙ্কে গ্রামের অধিবাসীরা ।
উপজেলার বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার সারাদিনে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে কামড় দিয়েছে।
এদের মধ্যে ৩২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
যে সকল এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে সেগুলো হচ্ছে-পৌরসভার মধ্যে কাপুড়িয়া সদরদী, চৌধুরীকান্দা সদরদী, মধ্যপাড়া হাসামদিয়া, কাউলেবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামে।
কাউলেবেড়ার কৃষি শ্রমিক শমসের মন্ডল জানান, বেশ কয়েক দিন থেকেই কুকুরের উৎপাতে রাস্তায় বের হওয়া কঠিন হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে প্রায় কয়েকটি কুকুর জটলা করে। ওদের পাশ দিয়ে গেলে রক্ষা নেই। কামড় দিবেই। সেজন্য রাস্তায় কুকুর দেখলে সবাই রাস্তা ছেড়ে ক্ষেতের আইল দিয়ে ওই এলাকার পার হতে হচ্ছে।
কাপুড়িয়ার মজিদ খন্দকার জানান, ওদের সামন দিয়ে মটর সাইকেল দিয়ে যেতেও ভয় লাগে। কুকুরের ভয়ে বাচ্চা স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি।
আতঙ্কে রয়েছে ভাঙ্গার জনসাধারণ সহ ছাত্র-ছাত্রী ও শিশুরা। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























