বিরলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

বিরলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
বিরলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ

 

 

 

 

বিরলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ

 

 

দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর ঐচ্ছিক তহবিল হতে বিরলে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

 

 

 

সোমবার বিকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার ৩৬ জন অসুস্থ, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১লাখ ৮৩ হাজার ৫ শত টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর -২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আর্থিক অনুদান প্রদান করেন।

 

পড়ুন>> সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন‍্যসহ আটক-১

 

 

এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপদেষ্টা ও বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা,সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম।

 

 

এছাড়াও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক লুৎফর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!