বিরলে চেয়ারম্যান প্রার্থী রমাকান্ত রায় এর নির্বাচনী গণসংযোগ অব্যাহত
- আপডেট সময় : ১১:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
বিরলে চেয়ারম্যান প্রার্থী রমাকান্ত রায় এর নির্বাচনী গণসংযোগ অব্যাহত
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় সহ ব্যাপক ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও উপজেলা পূজ উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক রমাকান্ত রায়।
এরই ধারাবাহিকতায় ২০,মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিরল উপজেলা ৪নং শহর গ্রাম ইউনিয়ন ফুলবাড়ী বাজারে ও অত্র ইউনিয়নের আটগ্রামে গণযোগাযোগ করে সাধারণ জনগণের কাছে দোয়া/আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জননেতা রমাকান্ত রায়।
পরে ৪নং শহর গ্রাম ইউনিয়ন বাসুদেবপুর হরিসভায় উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করে দোয়া/আশীর্বাদ ও সমর্থন কামনা করেন তিনি।
উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়ের বিভিন্ন স্থানে গণসংযোগে সাথে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি যুবরাজ আব্দুল মালেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও ৩নং ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মমতাজ আলী, সহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা শাহিন সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























