বিরল উপজেলা মডেল মসজিদে পবিত্র রমজানের বেড়েছে মুসল্লি
- আপডেট সময় : ১১:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩৬১ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরল উপজেলা মডেল মসজিদে পবিত্র রমজানের বেড়েছে মুসল্লি সংখ্যা।
বিরল উপজেলা মডেল মসজিদে পবিত্র রমজান মাসের শুরুতেই বেড়েছে মুসল্লীদের উপস্থিতি। রোজার প্রথমদিন জুমা’র নামাজ থেকে শুরু করে মুসল্লী দিয়ে পরিপূর্ণ দেখা গেছে এ পর্যন্ত ।
রমজান মাসের আগে নামাজে মুসল্লীদের উপস্থিতি তুলনামূলক ভাবে কম থাকলেও রমজান মাস কে কেন্দ্র করে লক্ষ করা গেছে মুসল্লিদের ভীড়।
পড়ুন>>বাঁশের খাঁচায় জোছনা বেগমের সংসারের চাকা ঘোরে
স্থানীয়দের পাশাপাশি উপজেলার বিভিন্নস্থান থেকে নামাজে অংশ গ্রহণ করতে আসেন অনেকেই। এছাড়াও মসজিদের সৌন্দর্য উপভোগ করতে নিত্যদিন বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।
নামাজের সময় ছাড়াও অন্য সময়ে দায়িত্বরত খাদেমদের মাধ্যমে মসজিদের ভেতরে ঢুকে পরিদর্শনের সুযোগ পায় দর্শনার্থীরা।
মসজিদের পেশ ইমাম ক্বারী আনসারুল ইসলাম জানিয়েছেন, রমজান মাসকে কেন্দ্র করে মুসল্লীদের উপস্থিতি বেড়েছে। তারাবী নামাজেও মুসল্লীদের উপস্থিতি অন্যান্য মসজিদের তুলনায় সন্তোষজনক।
রমজান মাসকে কেন্দ্র করে তারাবী নামাজের প্রস্তুতি সহ ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছি আমরা সুন্দর ভাবে তারাবী নামাজ সহ সকল নামাজ পরিচালিত হচ্ছে।
অন্য মাসের তুলনায় পবিত্র রমজান মাসে বিশেষ গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হচ্ছে। ইমাম, মুয়াজ্জিন, ও দুইজন খাদেম মিলে মোট চারজন দায়িত্বে রয়েছি সকলে মিলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন আমাদের বিরল-বোচাগঞ্জ এর মাননীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি অত্যন্ত আন্তরিক ও ধর্মপ্রাণ ব্যাক্তিত্ব তিনি সবসময় আমাদের সার্বিক খোঁজ খবর রাখেন।
এছাড়া এত্র মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক মিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ আন্তরিকতার সাথে তত্বাবধান করেন৷
উল্লেখ্য: গত ১০ জুন ২০২১ সালে বিরল মডেল মসজিদ সহ সারা দেশের ৫৬০টির মধ্যে মোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিজস্ব অর্থায়নে মোট ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রগুলো নির্মাণ করছে।
এটাই হচ্ছে প্রথম কোনো সরকারের একই সময়ে এক সঙ্গে এত বিপুল সংখ্যক মসজিদ নির্মাণ যা পৃথিবীর ইতিহাসে বিরল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























