বালিয়াডাঙ্গী সীমান্তে ভোর রাতে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণ
- আপডেট সময় : ০৫:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ৩১৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে মোঃ মজিবর রহমান শেখ:ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানির সদর দফতরের ধনতলা সীমান্তের ওপারে ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানি সদর দফতর ক্যাম্পের ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলারের ২ সাব পিলারের কাছে ১৮ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে কোনো কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার ধনতলা, ভান্ডারদহ, গ্রামপাড়া, সুভানপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া কোম্পানির সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করলেও এলাকাবাসী ঘটনার সততা স্বীকার করেন। এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই ১৮ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























