আগের দিনে হাতে হাতে স্মার্ট ফোন ছিলো না। গ্রামে গ্রামে এত এত ওয়াজি, মুফতি, মুজতাহিদ ছিলেন না।
দলিল দেখান, দলিল দেখান, কোরান আর সুন্নাহ থেকে রেফারেন্স দেখান বলে কেউই চ্যালেঞ্জ ছুড়ে দিতেন না । কোন মুফতী সাহেব কিংবা আলেম সাহেব মাওলানা সাহেব সাধারণ মানুষকে কিছু নসিয়ত করলে, সবাই সেটা বিনা প্রশ্নে মেনে আমল করার চেষ্টা করতেন। কারণ তারা মানতেন ইকতাদাইতু বিহাজাল ইমাম। তত্ত্ব!
যে সময় প্রিন্ট মিডিয়া, রেডিও টিভি, ইন্টারনেট স্মার্ট ফোন ছিলো না, তখন শয়তান মুসলিমদের মনে ওয়াসওয়াসা পয়দা করতে তেমন সুবিধা করতে পারতো না, সেই জন্য শয়তান একসাথে বহু মুসলিমদেরকে, সহজ ইসলাম থেকে দূরে সরিয়ে নিতে পারতো না। কারণ শয়তানকে এক একজন করে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যেতে হতো।
শয়তান জানে সে কোন হিন্দু পুরোহিত কিংবা খৃষ্টান পাদ্রী, বা অমুসলিমের রূপ ধারণ করে ইসলামের বিরুদ্ধে প্রচার চালালে সে মুসলিমদেরকে বিভ্রান্ত করে পারবেনা। কাজেই সে কোরান হাদিস খুব ভালো করে অধ্যয়ন গবেষণা করে, সে কোরান হাদিস থেকে এমন এমন আয়াত এমন হাদিস দেখতে পায় সেব আয়াত বা হাদিস ব্যবহার করে সে মুসলিমদেরকে বিভ্রান্ত করতে সক্ষম হবে।
এর জন্য শুধু শিক্ষা দ্বারা যে ষোলকলা পূর্ণ হবেনা তাকে বেশভূষায় ও হুজুর হুজুর হতে হবে। শয়তান বেশভূষা পরিবর্তন করে একজন ইসলামের দাঈ হয়ে উঠে, নুরানি চেহারা মিষ্টি হাসি সুন্নতি লেবাস। মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি সহ নামকরা ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছে। সুললিত কন্ঠ।
ঐ যে যুগের কথা বলছিলাম যখন কোন মিডিয়া ছিলো না ছাপাযন্ত্র ছিলো না। তখন মুসলিমদের এত ফেরকাবাজী ছিলো না। সহজ সরল জীবন ছিলো, ছিলো না ফেরকাগত কোন্দল আর হানাহানি গালাগালি।
এখন কেউ কিছু বললেই রে রে করে আসেন, বলেন দলিল দেখান, দলিল ছাড়া আর কিছু মানবোনা। কোরান হাদিস থেকে দলিল দেখান।
কারণ তারা প্রচার করেন কোরানে হাদিসে সব কিছু আছে। তাই কোরান হাদিসের বাইরে তারা কোন ফায়সালা তারা মানবেন না।
তাদেরকে যদি বলেন যে ভাই এমন এমন সমস্যা আছে যে সবের সমাধান সরাসরি কোরান হাদিসে পাওয়া যায় না, তখন ইজতেহাদ করে সে সমস্যার সমাধান করতে হয়।
একথা শুনার পর তারা তেড়েমেরে আসবে বলবে, আল্লাহ পাক বিদায় হজের আরাফাতের ময়দানে সুরা মায়দার ৩ নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন
উনাদের এমন কথা শুনে মনে হবে সেই বিদায় হজের আরাফাতে মাঠেই রাসুল সাঃ এর কাছে ওহি নাজেল সমাপ্ত হয়ে যায় । এরপর আর কোম ওহি নাজিল হয়নি।
না। বিদায় হজের পরেও হুজুর পাক সাঃ এর ইন্তেকালের পূর্ব পর্যন্ত আরও বহু ওহি এসেছিলো, যদি বিদায় হজের দিন কোরানকে পরিপূর্ণ করা হয়ে থাকে তাহলে এরপর তো আর আয়াত নাজিলের প্রয়োজন ছিলো কি?
যে এই আয়াতের ব্যাখ্যা করা হয়ে থাকে এই আয়াতের ব্যাখ্যা এমন নয়।
কারণ কোরান সুন্নাহতে দুই ধরনের আদেশ নিষেধ বা নির্দেশনা দেয়া আছে এক মাটির নিচের দুই মাটির উপরের। ধর্ম সংক্রান্ত যত আদেশ নিষেধ সেগুলো নিয়ে কোন সমস্যা সৃষ্টি হচ্ছেনা। সৃষ্টি হচ্ছে মাটির উপরের বিষয় নিয়ে। সভ্যতা চলমান, দিন দিন যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দী মানুষের জীবনাচরণ পরিবর্তন হয়ে চলছে । সেই রাসুল সাঃ এর জামানা, সাহাবায়ে কেরামদের জামানা আর বর্তমান জামানার রূপ আর বাস্তবতা এক নয়। কাজেই আজকের দিনের মাটির উপরের সমস্যা রাসুল সাঃ এর জামানায় সমাধানে সমাধান না হতে পারে। কাজেই এমন কিছু পার্থিব বিষয়ের সমাধান যদি কোরান হাদিসে না পাওয়া যায়, তখন ইজমা দ্বারা সে সমস্যার সমাধান করতে হবে। ইজমা না থাকলে ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। ইজমা কিয়াস কখনো ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক হতে পারবেনা।
কোরআন হাদিসে যে সব সমস্যার সমাধান নেই, সে কথা স্বয়ং রাসুল সাঃ বলেছিলেন। সে দলিল পেশ করছি
বন্ধু, আমাদের কিছু মানুষকে সৌদি আরবের মুজতাহিদ গণ বিভ্রান্ত করে দিয়েছেন। এর পিছনের কারণ তারা ইবনে তাইমিয়া রাহ: এবং ইবনে ওহাব রাহ: দের ব্যাখ্যাকে একমাত্র ইসলামের সঠিক ব্যাখ্যা মনে করেন।
কিন্তু ইসলাম একটা সর্বজনীন, ডায়নামিক জীবন ব্যবস্থা। কোন সর্বজনীন ডায়নামিক জীবন ব্যবস্থা কোন একটা সময়, যুগ অঞ্চলের মানুষদের চিন্তা ব্যাখ্যায় আটকে থাকতে পারেনা। যদি আটকে যায় তাহলে ধর্ম থেকে কাল্ট বের হয়ে আসবে। এই সব মুজতাহিদ গণ আরবের বাইরে যে অন্যরকম বিশ্ব বাস্তবতা আছে সেটা দেখেননি।।
এরা শুধু দলিল দলিল করেন।
হযরত মু’য়াজ ইবনে জাবাল রাঃকে রাসুল সাঃ ইয়ামেনের আমির নিযুক্ত করেছিলেন। মুয়াজ রাঃ আমির হওয়ার যোগ্যতার ব্যাপারে রাসূলুল্লাহর (স.) পূর্ণ আস্থা ছিল। তবুও তাকে ইয়ামনে পাঠানোর পূর্বে একটি পরীক্ষা নেওয়া উচিত মনে করলেন। তিনি মু’য়াজকে ডেকে প্রশ্ন করলেন:
রাসুল সাঃ আবার প্রশ্ন করে,- যদি এমন কোন বিষয় আসে যার সমাধান কুরআনে না পাও, তখন কি করবে?
মুযাজ রাঃ এবার জবাব দিলেন, আল্লাহর রাসূলের সুন্নাতের দ্বারা ফায়সালা করবো।
রাসুল সাঃ আবারও প্রশ্ন করলেন, যদি এমন কোন বিষয়ের সম্মুখীন হও যার সমাধান কুরআন অথবা সুন্নাতে পাচ্ছ না, তখন কি করবে?
মুয়াজ রাঃ জবাব দিলেন, আমি নিজেই ইজতিহাদ করে ফায়সালা করবো।
হযরত মু’য়াজ পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
তার জবাবে রাসূল (স.) সন্তুষ্ট হয়ে বললেন : সকল প্রশংসা আল্লাহর, যিনি তাঁর রাসূলের রাসূলকে (দূত) এমন জিনিসের তাওফীক বা ক্ষমতা দান করেছেন যা তাঁর রাসূলের পছন্দ। (আল-ইসতী’য়াব; আল-ইসাবার পার্শ্বটীকা- ৪/৪৫৮
আপনারা যে সবকে বিদাত বলছেন, সে সব রোগীর অবস্থা বুঝে আমাদের মুজতাহিদ কেরামগণ প্রেসক্রিপশন দিয়েছেন। এটাই জামানার ইমামদের প্রেসক্রিপশন। তাদের উদ্দেশ্য ইসলামের প্রতি যেন মানুষ আকর্ষিত হয়।
বটম লাইন দলিল দলিল করে দ্বীন ইসলাম ছিন্নভিন্ন করবেন না প্লিজ। যে সব বিষয় সুস্পষ্ট হারাম পাওয়া যায় না, তেমন কোন বিষয় ভিন্নমত পোষণ কারি ইমাম, মুফতি বা মুহাদ্দিসদের ফতোয়াকে চুড়ান্ত সত্য মনে ভিন্নমমতাবলম্বীদের বেদাতি ফাসিক কাফির ইত্যাদি বলে নিজদের মধ্যে হানাহানি গালাগালি চালিয়ে যাবেন্না। স্পষ্ট কুফরি না হলে তাকে তার মত চলতে দিন।
Leave a Reply