ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা: ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা: ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা: ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা দেয়া ঢাকাগামী বাস আগুনে পুড়ছে।

 

 

 

ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা: ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় এলাকার বাসিন্দা আব্দুল হামিদ চৌধুরী (৭৫) মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী একটি সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাথায়ও আঘাত লাগে।

পড়ুন>> কাউনিয়ায় সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু 

 

 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

 

 

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পড়ুন>> সৈয়দপুরে রেলের জমি উদ্ধার অভিযানে ১৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার একটি পা থেঁতলে গেছে এবং মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!