ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার সাফে ২৩ বছরের দীর্ঘ খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ অক্টোবর পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ শ্রমিকদের আন্দোলনে থাকার যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ শিক্ষার্থী

ফেনীতে ৭৪৫ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৫:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

ফেনীতে ৭৪৫ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে ৭৪৫ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ

নারী প্রশিক্ষনার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে “হার পাওয়ার” প্রকল্পের আওতায় ফেনী ছাড়াও চাঁদপুর ও লক্ষীপুর জেলার মোট ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্যে ফেনী জেলায় ২৪০ জন ছাড়াও লক্ষ্মীপুরে ২৬৫ ও চাঁদপুরে ২৪০ জন নারী রয়েছে।

৩১ জানুয়ারি বুধবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডের পিটিআই মাঠে জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এ আয়োজন করেন। জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাকির হাসান, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার।

স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: মোস্তফা কামাল। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফেনীর চৈতি সাহা, লক্ষ্মীপুর জেলার ইসরাত জাহান তানজিনা, চাঁদপুর জেলার সাবিহা জামান।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্বজয়ের হাতিয়ার একটি স্মার্ট ল্যাপটপ। প্রতিবছর ২০-২৫ লাখ তরু-তরুনী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। সবাইকে চাকরী দেয়া সম্ভব নয়। সবাই ইউরোপ, মধ্যপ্রাচ্যে চলে যেতে পারবেনা। তাহলে নিজের গ্রামে বসে আর্থিক সামলম্বী হওয়ার ক্ষেত্র তৈরি করতে হবে। তরুন-তরুনীদের উপর নির্ভর করছে স্মার্ট বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন নারীর ক্ষমতায়নে দরকার অর্থনৈতিক স্বচ্ছলতা।”

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, “২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন অনেকে হাস্যরস করেছেন। ১৫ বছর পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী ২০৪১ সাল পর্যন্ত পরিকল্পনা করেছেন।

আজ একটা ল্যাপটপ একটা তরুনীকে মাথা উঁচু করে থাকার প্রেরণা যোগাবে। পৃথিবী অনেক দিক দিয়ে এগিয়েছে। তথ্যপ্রযুক্তিতে অন্য দেশের চেয়ে বাংলাদেশ পিছিয়ে নেই। আগামী ৫ বছরে তথ্যসমৃদ্ধ ছাড়া তথ্যবর্জিত মানুষ থাকবেনা।”

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন। পুরুষের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই। আজ যারা ল্যাপটপ পাচ্ছেন তাদের অগ্রনী ভূমিকা রাখতে হবে।”

এরপর প্রতিমন্ত্রী পলক পরশুরাম উপজেলার আলাউদ্দিন আহমেদ নাসিম কলেজ সংলগ্ন “শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার” স্থাপনের নির্ধারিত জায়গা পরিদর্শন করবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেনীতে ৭৪৫ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ

আপডেট সময় : ০৫:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪