ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
- আপডেট সময় : ০৭:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৫৫০১ বার পড়া হয়েছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
৪ বিজিবি গত দুই দিনে সফল অভিযান পরিচালনা করে ফেনী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। গত ১৯ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে (৪ বিজিবির) একাধিক টহলদল ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের কাপড়, চকলেট, মদ, গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পড়ুন>> প্রার্থী এটাই চুড়ান্ত নয়, সম্ভাব্য পরিবর্তনশীল তালিকা -খন্দকার সেলিম জাহাঙ্গীর
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হেসেন জানায়, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে তারা প্রতিনিয়ত সীমান্ত পাহারা, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























