ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনী সীমান্তে কোটি টাকার জব্দকৃত ভারতীয় মালামাল।

 

 

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

 

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
৪ বিজিবি গত দুই দিনে সফল অভিযান পরিচালনা করে ফেনী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। গত ১৯ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে (৪ বিজিবির) একাধিক টহলদল ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

 

অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের কাপড়, চকলেট, মদ, গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পড়ুন>> প্রার্থী এটাই চুড়ান্ত নয়, সম্ভাব্য পরিবর্তনশীল তালিকা -খন্দকার সেলিম জাহাঙ্গীর

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হেসেন জানায়, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে তারা প্রতিনিয়ত সীমান্ত পাহারা, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!