ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন

 

ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন

উদয়াঙ্কুর সেবা সংস্থা এর আয়োজনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ৭দিন ব্যাপী আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সফলতার সহিত সম্পন্ন করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ (পাইলট) বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ১৪ থেকে ১৮ বছরের মেয়েশিশুর অংশগ্রহণে নিজেকে আত্নবিশ্বাস ও  শত্রুর হাত থেকে রক্ষার করার লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রদান করেন ধ্রুব কারাতে একাডেমী, নীলফামারীর প্রশিক্ষক গায়েত্রী রানী।

গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম প্রশিক্ষণটির উদ্বোধন করেন। আজ মঙ্গলবার শেষ বিকালে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উইমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, উদয়াঙ্কুর সেবা সংস্থার স্পন্সারশীপ অফিসার বিমল চন্দ্র প্রমূখ।

পড়ুন >>নওগাঁয় ফেসবুক লাইভে হত্যার আশঙ্কা প্রকাশের পরে মৃত্যু: অতঃপর ৭২ ঘন্টা আল্টিমেটাম বৈষম্য ছাত্র

এই প্রশিক্ষণে যা যা শিখানো হয়েছে, কেউ হাত ধরলে কিভাবে হাত খুলতে হবে, মাথার চুল ধরলে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, আবার কেউ গলা চিপে ধরলে বা পিছন থেকে জড়িয়ে ধরলে কিভাবে নিজেকে রক্ষা করা যায় প্রশিক্ষণে এ সকল বিষয়ে মেয়েশিশুরা কৌশল আয়ত্ব করেন। এ ধরণের প্রশিক্ষণ পেয়ে ফুলবাড়ীর মেয়েশিশুরা খুবিই খুশি বরে জানান তারা।

উপজেলা একাডেমিক মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, এ ধরনের প্রশিক্ষণে স্কুল গামী মেয়েদের জন্য খুব একটা ভালো দিক, প্রাথমিকভাবে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য এ প্রশিক্ষণের বিকল্প নেই আমরা চাই এ ধরনের প্রশিক্ষণ নিয়ে প্রতিটা স্কুলে অবগত করা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!