পীরগাছায় দাখিল পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থী আটক
- আপডেট সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ছয় মাস ও অপরজনকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ছয় মাস ও অপরজনকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে। পড়ুন>>রাজারহাটে ভাতিজার বদলী পরীক্ষা দিতে গিয়ে আটক চাচা
বুধবার (৩০ এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
ভুয়া পরীক্ষার্থীরা হলেন কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছাড়া গ্রামের সেলেমান মিয়ার ছেলে ও মীরবাগ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র বিপুল মিয়া (২২) ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া (২৩)।
জানা গেছে, সারা দেশের ন্যায় রোববার সকালে পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালে পরীক্ষা শুরুর আগে মাদ্রাসার গেটে তল্লাশির সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন সময় আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
তাদের উভয়ের বয়স বেশি বলে প্রতীয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে প্রবেশ পত্রে দুই ভুয়া পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
আদালত ভুয়া পরীক্ষার্থী বিপুল মিয়ার ৬ মাসের ও আক্কাস মিয়ার ৩ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।
বিপুল মিয়া চর রহমত দাখিল মাদ্রাসার একক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূর্ব হাসনা দাখিল মাদরাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনের ৬ মাস ও অপর জনের ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























