ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজারহাটে ভাতিজার বদলী পরীক্ষা দিতে গিয়ে আটক চাচা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

রাজারহাটে ভাতিজার বদলী পরীক্ষা দিতে গিয়ে আটক চাচা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে রাজারহাটে ভাতিজার বদলী পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চাচা।

রাজারহাটে ভাতিজার হয়ে এসএসসির পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ওই শিক্ষার্থীর চাচা। আজ রোববার সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়। পড়ুন>>পীরগাছায় দাখিল পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থী আটক

গ্রেপ্তার সুমন সরকার রাজারহাট ইউপির হরিশ্বর তালুক গ্রামের বাসিন্দা। এসএসসি পরীক্ষার্থী ছিল ভাতিজা ইসরাফিল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিংঙ্গেরডাবরীহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০টায় বাংলা পরীক্ষা শুরু হয়। হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল হোসেনের পরিবর্তে অংশ নেন তার চাচা সুমন সরকার।

এ সময় প্রশ্নপত্র দেওয়ার আগে কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে।

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব আরিফুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “রাজারহাটে ভাতিজার বদলী পরীক্ষা দিতে গিয়ে আটক চাচা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজারহাটে ভাতিজার বদলী পরীক্ষা দিতে গিয়ে আটক চাচা

আপডেট সময় : ০৮:০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩