নুসরাতের বাড়িতে হামলা: পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় প্রতিনিধি দল
- আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের একটি সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পৌঁছানোর পর তারা পরিদর্শন কার্যক্রম শেষ করে সংবাদ সম্মেলন করবেন।
প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হামলার সময় বাড়ির ভেতরে আটজন ছিলেন। এতে দুজন আহত হন এবং বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়াসহ দুটি ছাগল মারা যায়। এ ঘটনায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























