ইরানের হরমোজগানে গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ
- আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল হরমোজগানের সিরিক কাউন্টিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হামলাকারী পক্ষ, ঘটনার প্রকৃত লক্ষ্যবস্তু কিংবা এতে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।
তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, সরকারি সূত্রের বরাতে ইরনা জানিয়েছে যে সিরিক কাউন্টিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ঠিক কী ধরনের অস্ত্র বা পদ্ধতি ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে আধা-সরকারি সংস্থা তাসনিম নিউজের খবরেও ওই এলাকায় পরপর কয়েকটি বিকট শব্দ শোনার বিষয়টি উঠে এসেছিল।
বিস্ফোরণের কারণ নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ওই উপকূলীয় জলসীমায় সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী কোনো নৌযানকে লক্ষ্য করে ইরানের নিরাপত্তা বাহিনীর ছোড়া সতর্কতামূলক গুলির কারণেই মূলত এসব বিস্ফোরণের শব্দ হতে পারে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
উল্লেখ্য, সিরিক কাউন্টি হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। পারস্য ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই নৌপথটি বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল। যদিও ইরান কর্তৃপক্ষ প্রায়শই তাদের প্রতিপক্ষকে বোঝাতে ‘শত্রু’ শব্দটি ব্যবহার করে, কিন্তু এবারের এই ঘটনার সাথে কোনো নির্দিষ্ট পক্ষ জড়িত কি না তা এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















