ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইয়াবা আত্মসাতের অভিযোগ: সাতকানিয়ায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার টিভিতে আজ যেসব খেলা দেখবেন: ৩১ অক্টোবর ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-নাগেশ্বরীর চরাঞ্চল ও নদী অববাহিকায় বন‍্যার আশংকা দেশের ছয়টি কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ চলছে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ হকি দল নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব

নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে।

আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসে রিয়া মনি(৭) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী হুজুর পাড়ায় আনছার আলীর বাড়ীতে উল্লেখিত দূর্ঘটনাটি ঘটে। রিয়া মনি সদর উপজেলার চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের জামিয়ার রহমানের মেয়ে।

সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ঈদ উপলক্ষে বড় ভাই শরিফুল ইসলামের সাথে শরিফুল ইসলামের শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে শিশু কন্যা রিয়া মনি।

সোমবার সকাল অনুমান নয়টার দিকে বেড়াতে আসা আত্মীয় আনছার আলীর বাড়ীতে খেলার সময়, হঠাৎ চার্জার অটোতে চার্জ দেওয়া সংযোগ তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয় রিয়া। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

ডোমার থানা ওসি মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট ও এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩