সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীর ভিতরবন্দ ফাযিল মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পরিদর্শন
নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
- আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ ফাযিল মাদ্রাসায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা পরিদর্শন করেন।
নাগেশ্বরী ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসায় আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর বুধবার দুপুর ২ঘটিকার সময় অত্র মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন প্রতিনিধি উপস্থিত হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদুর রহমান পরিদর্শক মহোদয়কে স্বাগত জানায়। মাদ্রাসা কক্ষে সকল শিক্ষক কর্মচারীদের কুশল বিনিময়ের পর মাদ্রাসার শ্রেণি কক্ষ পরিদর্শন করেন। পরিশেষে শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা হলরুমে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন প্রতিনিধি এ জি এম সাদিদ জাহান সৈকত সহকারী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জায়েদুর রহমান,মাদ্রাসা সভাপতি মোঃ শাহ আলম, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, অভিভাবক সদস্য মোঃ আব্দুল মুত্তালেব প্রমুখ।
এ ছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























