নাগেশ্বরীতে সিএনবি প্রকল্পের উদ্যোগে ২দিন ব্যাপী ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে সিএনবি প্রকল্পের উদ্যোগে ২দিন ব্যাপী ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমজেএসকেএস-সিএনবি প্রকল্পের উদ্যোগে ২দিন ব্যাপী স্থানীয় যুব সংগঠনের প্রতনিধিদেরকে নিয়ে ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ শেষে যুব সংগঠন গুলোর নিকট থেকে বাল্যবিবাহের নেপথ্যের কারণসমূহ চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে বিশেষ করে কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে স্থানীয়-টেকসই-ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রকল্পটি প্রস্তাবনা আহবান করা হয়।
এর আলোকেই তিন উপজেলার ৩১টি যুব সংগঠন প্রকল্প প্রস্তাবনা দাখিল করেন। প্রকল্প প্রস্তাব গুলো যাচাই বাচাই শেষে প্রথম পর্যায়ে ৫টি যুব সংগঠন চুড়ান্ত ভাবে নির্বাচিত হয় এবং প্রত্যেক যুব সংগঠনকে ৫০হাজার টাকা করে চিক প্রদান করা হয়।
চেক প্রাপ্ত যুব সংগঠন গুলো হলো- নাগেশ্বরী পৌর যুব সংগঠন, বামনডাঙ্গা ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, রায়গঞ্জ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, তিলাই ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, শিমুলবাড়ী ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন।
পড়ুন>> নাগেশ্বরীতে বামনডাঙ্গার আওয়ামী ফ্যাসিস্ট আটক
নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (টেলিথন) এর আর্থিক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৯উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের মাধ্যমে যুব সংগঠনকে শক্তিশালী করে বিদ্যমান বৈষম্যমূলক নিয়ম, মূল্যবোধ ও অনুশীলনের পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নেতৃত্বের প্রচার করা। মেয়েদেরকে মেন্টরশিপ প্রদান করা যাতে করে তারা নিজেদের পক্ষে দাঁড়াতে পারে এবং তাদের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে।
যুবদের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাদের নিজেদের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য তাদের কণ্ঠস্বর শোনানোর জন্য তাদের জড়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের পরিবার এবং সমাজের মধ্যে পরিবর্তনের মূল এজেন্ট হতে পারে।
বাল্যবিবাহ প্রতিরোধে চিহ্নিত সমস্যা বা বাধাগুলি সমস্যা সমাধানে যুব সংগঠনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নীতিনির্ধারকগণকে প্রভাবিত করবে।
পড়ুন>>সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার
যুবরা, বিশেষ করে মেয়েরা জেন্ডার নিয়মকে চ্যালেঞ্জ করবে যা ব্যবহারিক চ্যালেঞ্জ এবং বাধাগুলি প্রতিরোধ করার উদ্যোগ গ্রহনের মাধ্যমে নিজের পরিচয়, সমাজ তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ ইলিয়াস আলী টেকনিক্যাল অফিসার লিডারশিপ সিএনজি প্রকল্প।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























