নড়াইলে স্ত্রীর বটির কোপে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ!
- আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
লোহাগড়ায় স্ত্রীর বটির কোপে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ!
লোহাগড়ায় স্ত্রীর বটির কোপে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ!
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। গভীর রাতে স্ত্রী রুমা বেগম (২৯) বটি দিয়ে স্বামী বিল্লাল শেখের (৩৫) পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, পরকীয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়েই স্ত্রী এমন ভয়ংকর পদক্ষেপ নেন। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী রুমাকে আটক করেছে পুলিশ।
পড়ুন>> চুরি যাওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার বহনকারী ট্রাকসহ চোর আটক
বিল্লাল শেখ বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ স্ত্রী বটি দিয়ে কাটা শুরু করে। ঠেকাতে গিয়ে হাতও কেটে যায়।” তিনি আরও জানান, প্রায় ১২-১৪টি সেলাই দেওয়া হয়েছে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পর স্ত্রীকে আটক করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























