সংবাদ শিরোনাম :
নড়াইলের খাল থেকে কুমির আটক করেছে এলাকাবাসী
নড়াইল প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৪১৩ বার পড়া হয়েছে
নড়াইলের খাল থেকে কুমির আটক করেছে এলাকাবাসী।
শনিবার (২৮ অক্টোবর) সকালে খাল সংলগ্ন ডাঙ্গা থেকে সাড়ে ৬ ফুট লম্বা এ কুমিরটি আটক করা হয়।এ-সময় হাজার হাজার এলাকাবাসী কুমিরটি দেখার জন্য ভিড় করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন আগে মাইগ্রাম খালে কুমির দেখে এলাকাবাসী মহা আতঙ্কে ছিল। এলাকার লোকজন বলছে আরো দুটি কুমির রয়েছে ওই খালে। সেটাকে ধরলে এলাকার মানুষ স্বস্তি ফিরে পাবে।
শনিবার সকালে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নামে এক যুবক মাছ ধরতে গিয়ে অল্প পানিতে কুমিরটি দেখতে পেয়। পরে রশি দিয়ে ফাঁদ তৈরি করে কুমিরের মুখ বেঁধে ফেলে। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওপরে নিয়ে আসেন। পরে খুলনা বিভাগের বন অধিদপ্তরের সদস্যরা নিয়ে যান।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা এসে কুমির উদ্ধার করেছি। এই কুমিরটা মিঠা পানির কুমির।
আমরা কুমিরটি খুলনাতে নিয়ে যাচ্ছি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে ব্যবস্তা নিবেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























