নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
নওগাঁয় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

নওগাঁয় রাস্তা রেবিকেট দিয়ে ধান বোঝাই ট্রাক ছিনতাই এর সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় উদ্ধার করা হয় ধান বোঝাই ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র।
গ্রেফতারকৃতরা হলেন-মামুন মন্ডল ওরফে গদা (৩৫), ফিরোজ কাজী (২৭), আলমগীর হোসেন, লিটন মন্ডল (৩৫), নূর-আলম ((৩৫), মিলন হোসেন শান্ত (৩৬) ও ফিরোজ মন্ডল (৫২)।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার রাতে জেলার মহাদেরপুর উপজেলার নওহাটা মোড় থেকে একটি ধান বোঝাই ট্রাক নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এসময় বদলগাছি উপজেলার হার্টিকালচার এলাকায় পৌছালে রাত ১১ টার দিকে পেছন থেকে একটি মিনি ট্রাকে করে আসা ৮ থেকে ৯ জন ডাকাতস রাস্তা রেবিকেট দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে ধানসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টি পুলিশকে জানালে জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে লোকেশন সনাক্ত করে বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ধাপেরহাট এলাকা থেকে মামুন মন্ডল ওরফে গদাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ বস্তা ধান (৫০০ মন) ধানসহ ট্রাক আটক করা হয়।

পুলিশ সুপার রাশিদুল হক বলেন, মামুন মন্ডল ওরফে গদাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে আদমদিঘি থানায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহার করা ট্রাকের চালক ফিরোজ কাজীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও জয়পুরহাট থেকে আলমগীর হোসেনসহ অন্যান্য ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করা হয়। ডাকাতির সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুজ্জামান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান সহ সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!