নওগাঁয় ১০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে মারধরে আহত-১১, ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৮এপ্রিল) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের ঝালঘরিয়া গ্রাম এ বিষয়ে ওই রাতেই ওই গ্রামের খায়রুল ইসলামের ছেলে এহছান আলী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়র করেন।
আসামীরা হলেন, ওই গ্রামের ছাফের উদ্দীনের ছেলে ওয়াদুদ হোসেন(৩৫), বিদ্যুৎ হোসেন(৩০),মাহমুদুল (২৫),সফুর ছেলে ময়েন(৩৫),মৃত কাশেম আলীর ছেলে দোলন(৫৫),মৃত শান্তি নাথ Alarm ছেলে নায়ারণ (৬০), কাশেমের ছেলে ইয়াছিন (৩০) এবং মত ঝরার ছেলে ভোলা(৪০)।
মামলার এজাহার জানা যায়, আমার বাবা খায়রুল ইসলাম সারতী রানীর নিকট হইতে ১শত ৪৪শতক জমি ক্রয় করেন। এরপর থেকে আসামীরা ১০লাখ টাকা চাঁদা দাবী করে। আসামী কয়েক দিন আগে সম্পত্তিতে থাকা গাছ ও বাঁশ কেটে নেয়। ঘটনার দিন(১৮এপ্রিল) বিকেলে ওয়াদুদ আমার পুকুরে মটর স্থাপন করেছিল।
এসময় আমরা বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যায় ওয়াদুদ গং একত্রে হয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালায় ।এতে বাদী এহছান আলীর দাদী খায়রুন বিবি, চাচী মর্জিনা ,সাইন, ইমন ও সাগরসহ ১১জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, এ ঘটনায় ৮জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার জোর চেষ্টা চালানো হচ্ছে ।
Leave a Reply