ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা ১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

ঝিনাইগাতীর মৃত আদিবাসীর পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

শেরপুর থেকে মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীর মৃত আদিবাসীর পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীর মৃত আদিবাসীর পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

ঝিনাইগাতীতে মৃত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি রুবেল

শেরপুরের ঝিনাইগাতীর মৃত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি রুবেল। গত ১৩ এপ্রিল মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামে কুয়া খননের সময় অক্সিজেনের অভাবে দুই ভাইরা ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—নারায়ণ কোচ (৪০) ও নিরঞ্জন কোচ (৩৩)। আহত হয়েছেন আরেক শ্রমিক মহাদেব কোচ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,  নিরঞ্জন কোচের বাড়ির দক্ষিণ পাশে একটি মাটির কুয়া খননের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে নারায়ণ কোচ কুয়ায় নামলে অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে ভাই নিরঞ্জন কোচ তাকে উদ্ধারে নিচে নামলে তিনিও একই কারণে প্রাণ হারান।

পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা অপর শ্রমিক মহাদেব কোচ চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে তিনিও কোমরে দড়ি বেঁধে কুয়ায় নামার সময় অজ্ঞান হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইরার মরদেহ উদ্ধার করে এবং আহত মহাদেব কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পড়ুন>>সুনামগঞ্জ লাউড়েরগড় সীমান্ত ভারতীয় পণ্য চোরাচালানের স্বর্গরাজ্য; সাড়ে ৬ লাখ টাকার ফুচকা আটক

তারই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারের হাল ধরার মতো কেউ নেই তারই পেক্ষিতে ঝিনাইগাতী- শ্রীবরদি আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মো:মাহমুদুল হক রুবেল নিহত আদিবাসী নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ এর বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

১৯ এপ্রিল শনিবার বিকালে তাদের বাড়িতে গিয়ে নগদ ১০ হাজার টাকা করে দুই পরিবারের মাঝে প্রদান করেন। তাদেরকে সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মাহমুদুল হক রুবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক জনাব মো:শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামানসহ নেতা কর্মী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীর মৃত আদিবাসীর পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫