নওগাঁর ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক যুবকে গ্রেফতার করা হয়েছে।
ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ মো. কিবরিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পড়ুন>>ভূরুঙ্গামারীতে ইরি-বোরো চাষে লগ্নিকৃত খরচ তুলতে পারছেনা বর্গাচাষিরা
এই গ্রেফতারের মাধ্যমে ধামইরহাট সীমান্তে ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ প্রথম একজন চোরাকারবারিকে গ্রেফতার করল পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ (বিজিবি)।
গ্রেফতারকৃত এই যুবক উপজেলার চকশব্দল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার চিহ্নিত চোরাকারবারি। তার বিরুদ্ধে থানায় মাদক পাচারের মামলা রয়েছে বলে জানা গেছে।
১৪ বিজিবি জানায়, সীমান্তবর্তী ২৬৭ নম্বর পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চকিলাম এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এক অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওই যুবকের শরীর তল্লাশি করে বাম পায়ের হাঁটুর নিচে অভিনব কায়দায় ২৪ ক্যারেটের ৬৯৯.৪৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার এ্যংক্লেট দিয়ে ফিটিং করা অবস্থায় পাওয়া যায়।
যার আনুমানিক মূল্য ৫৩ লক্ষ ১৩ হাজার ২৩১ টাকা। গ্রেফতার ওই যুবককে মামলা দায়েরের মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তরসহ আটককৃত স্বর্ণের বার গুলো নওগাঁ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী বলেন, গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই প্রথম ধামইরহাট সীমান্তে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ চোরাকারবারীকে গ্রেফতার করলো পত্নীতলা ব্যাটেলিয়ান-১৪ (বিজিবি)।
[…] বিচারের দাবীতে আ’লীগের বিক্ষোভ ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের ব… আদিতমারীর ৫ গ্রামের মানুষের […]
[…] বিচারের দাবীতে আ’লীগের বিক্ষোভ ধামইরহাটে বিজিবির অভিযানে স্বর্ণের ব… আদিতমারীর ৫ গ্রামের মানুষের […]