সংবাদ শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
- আপডেট সময় : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রাম (৩৯) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুই সংসারের ব্যয়ভার এবং ঋণের চাপে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঘটনার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চান।
পড়ুন>> কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, প্রাথমিকভাবে পারিবারিক ও দাম্পত্য জীবনের জটিলতা এবং মানসিক কষ্টের কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























